বরিশালে আসছেন কক্সবাজার থেকে বদলি হওয়া ১১ পুলিশ কর্মকর্তা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে আসছেন কক্সবাজার থেকে বদলি হওয়া ১১ পুলিশ কর্মকর্তা


এবি সিদ্দীক ভুইয়া:কক্সবাজার থেকে বদলি ৩৪ পুলিশ কর্মকর্তার ১১ জনই বরিশাল রেঞ্জে যোগদান করতে যাচ্ছেন।বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খুব শীঘ্রই পরিদর্শক পদমর্যার এসব পুলিশ কর্মকর্তা বরিশালে যোগদান করবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ তাদের বদলি সংক্রান্ত আদেশটি জারি করে।প্রজ্ঞাপন সূত্রে জানা যায়- আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। তারা আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ঢাকায় রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুরো পোশাকে বিফ্রিংয়ে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ বিষয়টি নিশ্চিত করবেন। পরবর্তীতে সেখান থেকে তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।এর আগে গত ২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনসহ জেলা পুলিশের শীর্ষ সাত কর্মকর্তা এবং পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামান বুধবার কক্সবাজারে যোগদান করেছেন। এর তিনদিনে মাথায় মাঠ পুলিশে ৩৪ পরিদর্শককে বদলির মধ্য দিয়ে বড় রকমের পরিবর্তন এসেছে কক্সবাজার পুলিশে।

উল্লেখ করা যেতে পারে, গত ৩১ জুলাই টেকনাফের মেরিনড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে।

Top