বরগুনায় শিঘ্রই প্রস্তাবিত হতে যাচ্ছে 'বঙ্গবন্ধু নৌকা জাদুঘর' - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরগুনায় শিঘ্রই প্রস্তাবিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’


বরগুনা প্রতিনিধিঃদেশের সর্বদক্ষিণে বরগুনা জেলায় শিঘ্রই প্রস্তাবিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।মুজিববর্ষ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের কর্তৃক এমনটা উদ্যোগ নিয়েছে।নদীমাতৃক এই দেশ।নদী ও নৌকার ইতিহাস হাজার বছরের। কালান্তরে নদী সংকোচিত হয়েছে এবং হারিয়ে যাচ্ছে অনেক নৌকা। এই জাদুঘরে এসব হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে।জেলা আইনজীবী সমিতির পূর্বপাশে পৌর গণগ্রহন্তগারের মাঠে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর নামে প্রস্তাবিত হবে।

বরগুনা জেলা প্রশাসনের গণমাধ্যম শাখার দায়িত্ব প্রাপ্তি নির্বাহী ম্যাজিট্রেট মেহেদী হাসান বলেন,ইতিমধ্যে জেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিভিন্ন নৌকা শিল্পী, ফ্রেন্ডশিপ এনজিওর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে জাদুঘরটির অবকাঠামো তৈরি হবে।এই জাদুঘরে দেশের বিভিন্ন অঞ্চলে থেকে ১০০টি নৌকা স্থান পাবে।
বরগুনা জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ বলেন, একসময় দেশে হরেক রকম নৌকা ছিল।ধীরে ধীরে নৌকা হারিয়ে যাচ্ছ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই ঐতিহ্য ধরে রাখার এমন আয়োজন।

Top