হিজলায় সাংসদ পংকজ নাথের আরোগ্য কামনায় দোয়া মোনাজাত
কাজী মহসিন হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সাংসদ পংকজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৩ সেপ্টেম্বর রোজ বুধবার মৌলভীবাজারে বাদ আসর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন,বক্তব্যে তিনি বলেন হিজলা মেহেন্দিগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা পংকজ নাথ এমপি মহামারী করোনাভাইরাসে দেশ এবং দেশের মানুষ যখন থমকে গিয়েছিলো তখন এ মহান নেতা ঘরে বসে না থেকে প্রত্যন্ত চরাঞ্চলসহ হিজলা মেহেন্দিগঞ্জের সকল স্থানে গিয়ে মানুষের খোঁজ খবর নেন এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, এবং পৌঁছে দেন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী। এ সময় তিনি হিজলা বাসীর কাছে পংকজ নাথ এমপির আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌলভীরহাট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল ইসলাম।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলো হিজলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার মোহাম্মদ নেয়ামতুল্লাহ,প্রবীণ রাজনীতিবিদ সাবেক গুয়াবাড়িয়া ইউপি সদস্য মোঃ খালেদ হোসেন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান শান্ত, সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগনেতা তানজিল শিকদার,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ঢালী, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ