সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন


স্টাফ রিপোর্টার॥সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে এবং বরিশালের সিনিয়রসাংবাদিক মামুনুর রশিদ নোমানির নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার মানববন্ধন ও সমাবেল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বসকোর সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মিথ্যা মামলায় গ্রেফতার, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর নিঃশর্ত মুক্তিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের জন্য পুলিশ প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক,সাংবাদিক ফয়সাল তালুকদার,সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক জিয়াউদ্দিন জুলু, সাংবাদিক মাসুদ রানা বিপ্লব, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

Top