শিক্ষার্থী বহরে যুক্ত হল নতুন তিন বাস - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

শিক্ষার্থী বহরে যুক্ত হল নতুন তিন বাস


কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি বাস যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অধিকতর উন্নয়নের জন্য ২০১৮ সালে পাশ হওয়া ১৬৫৫.৫০ কোটি টাকার মেগা প্রকল্পের অধীনে বাসগুলো প্রতিটি ৩৬ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৮ লক্ষ টাকায় ক্রয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির পরিবহণ পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলমের জানান, নতুন তিনটি বাস যুক্ত হওয়ায় আগের ৫টিসহ বর্তমানে শিক্ষার্থীদের জন্য মোট নিজস্ব বাসের সংখ্যা ৮টি। প্রতিটি বাসে থাকছে ৫২টি সিট। এছাড়াও নিজস্ব বাসের বাইরে বিআরটিসি থেকে ভাড়া নেয়া ১২টি বাস চলমান রয়েছে।

নতুন বাসের জন্য বাস চালক ও অন্যান্য স্টাফ নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘ড্রাইভারের সংকট তো এখনও ভয়ানকভাবেই আছে। এখন যেহেতু নতুন বাস এসেছে, আমরা চাহিদাপত্র দেবো যে আমাদের ড্রাইভার হেল্পার লাগবে। এমনিতে রেজিস্ট্রার স্যারের সাথে এই বিষয়ে মৌখিকভাবে কথা হয়েছে। রেজিস্ট্রার স্যারও এইগুলো নিয়ে কাজ করছেন।’বাস ক্রয় প্রসঙ্গে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘যা যা কথা দিয়েছিলাম তার সবই আসবে। আসা শুরু হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী আমাদের সাহায্য করেছেন সবসময়। তার নির্দেশনাতেই এই প্রজেক্ট পেয়েছি। প্রজেক্টের অধীনেই বাস আসছে, গেইটও হবে। শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নই আমার মূল লক্ষ্য।

Top