শহীদ জননী সাহান আরা বেগমের কবর জিয়ারত করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

শহীদ জননী সাহান আরা বেগমের কবর জিয়ারত করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি


নিজস্ব প্রতিবেদক : বরিশাল-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করার লক্ষ্যে গঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি এবং বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টুর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে (২৪ সেপ্টেম্বর) শহীদ জননী সাহানারা বেগমের কবর জিয়ারত করেন। বরিশাল মুসলিম কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক একেএম সাইফুল ইসলাম (শহীদ) শিল্প ও বাণিজ্য সম্পদক এসএম রেজওয়ান মাসুম, দপ্তর সম্পাদক এ্যাড. মো: আসাদুজ্জামান(বাবুল), কোষাধক্ষ্য ডা: মো: গফুর, প্রকাশনা সম্পাদক মো: নাজিম মোল্লা, কার্যনির্বাহী সদস্য মো: মাহাবুবুল হক,এম ইউসুফ হাওলাদার,এমএম আরিফুল ইসলাম প্রমুখ।এরআগে বুধবার বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।

Top