রেডিও কুবির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

রেডিও কুবির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন


কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির অঙ্গ সংগঠন ও অনলাইন ভিত্তিক রেডিও প্লাটফর্ম ‘রেডিওকুবি’র ২০২০-২১ সালের জন্য এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (২৩ সেপ্টেম্বর) আইটি সোসাইটির সভাপতি মো: শিহাব উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী পরিষদের পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদও ঘোষণা করা হয়।নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কো- অর্ডিনেটর হিসাবে রয়েছেন নৃবিজ্ঞান একাদশ আবর্তনের শিক্ষার্থী আরজে সা’আদ ইবনে সাঈদ ও ফার্মেসি একাদশ আবর্তনের আরজে মুনতাহা মোহাম্মদ। ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন আরজে সৈয়দ মহিউদ্দিন আহমেদ (পরিসংখ্যান-১১)। আরজে শারমিন সুলতানা নিপা ( ফার্মেসী- ১১), আরজে রিহা জান্নাত ( পদার্থবিজ্ঞান-১১) এবং আরজে রায়হান আহমেদ ( অর্থনীতি- ১২) আছেন কনটেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে। টেকনিক্যাল টিমে আছেন অর্পিতা সাহা (আইসিটি-১২), শিহাব উদ্দিন হিমেল (সিএসই-১৪), জান্নাতুল ফেরদৌস (আইসিটি-১৪), হাসিবুল হোসাইন (সিএসই-১৪) এবং আব্দুল্লাহ আল রশিদ (সিএসই-১৪)।

অপরদিকে পরিচালনা পরিষদ-২০২০-২১এ দায়িত্বরত থাকবেন মো: শিহাব উদ্দিন (আইটি সোসাইটি), ফারিদ মোস্তাকিম (কুবি ডিবেটিং সোসাইটি), অর্ক গোস্বামী (থিয়েটার কুবি), মৈয়ত্রী মনির সামিয়া (সাবেক কো-অর্ডিনেটর, রেডিওকুবি) এবং মোহাম্মদ রাশেদুল হাসান (আইটি সোসাইটি)।প্রসঙ্গত, দেশের ১১তম ক্যাম্পাস রেডিও হিসাবে ‘রেডিওকুবি’ ২০১৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ক্যাম্পাস আড্ডা, মেঘদূত, সেলিব্রিটি শো, সঙ্গীত অনুষ্ঠানের মতো নিজস্ব আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসের নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে শ্রোতাদের কাছে প্রশংসিত হয়ে চলেছে রেডিওকুবি।

Top