বৃদ্ধকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বৃদ্ধকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালের উজিরপুর উপজেলা সহকারী ভূমি কমিশনারকে (এসিল্যান্ড) ঘুষ দেওয়ার অপরাধে আবুল কাসেম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী ওই বৃদ্ধকে এ দণ্ড দেন।

উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান জানান,খাস জমি ইজারা একটি পক্ষ ভোগ দখল করছে।ওই জমি অবৈধভাবে ইজারা নেওয়ার জন্য আবুল কাসেম হাওলাদার এসিল্যান্ডের অফিস কক্ষে গিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়। তখন এসিল্যান্ড পুলিশে খবর দিয়ে ওই বৃদ্ধকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

Top