হিজলায় পংকজ নাথ এমপির আরোগ্য কামনায় প্রার্থনা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

হিজলায় পংকজ নাথ এমপির আরোগ্য কামনায় প্রার্থনা


হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জমোদ্দারবাড়ী মোর স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ের সম্মুখে গুয়াবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্থানীয় সাংসদ পংকজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার জমোদ্দারবাড়ি মোড় সেচ্ছাসেবকলীগ কার্যালয় সম্মুখে বাদ আসর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়,এসময় স্থানীয় যুবকসহ ষাটোর্ধ সহস্রাধিক লোক পংকজ নাথ এমপি আরোগ্য কামনায় দোয়া করেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন,বক্তব্যে তিনি বলেন হিজলা মেহেন্দিগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা পংকজ নাথ এমপি মহামারী করোনাভাইরাসে দেশ এবং দেশের মানুষ যখন থমকে গিয়েছিলো তখন এ মহান নেতা ঘরে বসে না থেকে প্রত্যন্ত চরাঞ্চলসহ হিজলা মেহেন্দিগঞ্জের সকল স্থানে গিয়ে মানুষের খোঁজ খবর নেন এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, এবং পৌঁছে দেন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী। এ সময় তিনি হিজলা বাসীর কাছে পংকজ নাথ এমপির আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন নরসিংহপুর চান্দু কাজী বাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ঢালী ।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, হিজলা প্রেসক্লাবের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা কাজী মহসিন।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলো বাংলাদেশ কৃষকলীগ হিজলা উপজেলা শাখার আহ্বায়ক মুন্সী মোঃ ইসাহাক আমিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ও হিজলা প্রেসক্লাবের সভাপতি মাই টিভি প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন ,প্রবীণ রাজনীতিবিদ সাবেক গুয়াবাড়িয়া ইউপি সদস্য মোঃ খালেদ হোসেন,উপজেলা যুবলীগনেতা তানজিল শিকদার,উপজেলা শ্রমিক লীগ নেতা জসিম বেপারী,গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক আবদুল মোতালেব কাজী,গুয়াবাড়িয়া ইউনিয়ন প্রজন্ম লীগের সভাপতি মামুন সরদার,গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন নলী,গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী বিন কাসেম টেনু,ইউনিয়ন যুবলীগ নেতা শহীদ সরদার, ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল ইসলাম,পূর্ব গুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল সাদ্দাম , সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top