বরিশালে যৌতু‌কের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ম‌নির হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে যৌতু‌কের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ম‌নির হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালে যৌতু‌কের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ম‌নির হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন।মামলা সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার ভাওশিয়া গ্রামে ২০১৩ সালের ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী মনির নিজ ঘরে স্ত্রী মাকসুদাকে মারধর করেন। এতে ওইদিন রাত সাড়ে ৮টায় মারা যান মাকসুদা। এরপর তার ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সেখানে স্বামী ম‌নির হোসেন, শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রা‌শিদা বেগম এবং দেবর না‌সির রাঢ়ীকে আসামি করা হয়। মামলা চলমান অবস্থায় শাশুড়ি রা‌শিদা বেগমের মৃত্যু হয়। ২০১৩ সালের ১৯ মে চার্জশিট দেয়া হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কাছে স্বামী ম‌নির হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর ও দেবর‌ নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।তবে এই রায়ে সন্তুষ্ট নয় বলে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী মো.মিজানুর রহমান টিটু।

Top