বরিশালের সাংবাদিক নোমানীর মুক্তির দাবিতে ঢাকা প্রেসক্লাব’র সামনে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের সাংবাদিক নোমানীর মুক্তির দাবিতে ঢাকা প্রেসক্লাব’র সামনে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:বরিশালের সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক ইমন খান, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক জীবন চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও ওই মানববন্ধনে এসএ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি আওলাদ রুবেলকে লাঞ্ছিত করা ও মৌলভীবাজারে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ জানানো হয়।

Top