চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহবুদ্দিন খান বলেছেন,চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক।বুধবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএমপি কমিশনার শাহবুদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নত করার অন্যতম বিভাগ ডিবি। সেন্স অব সিকিউরিটি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে ডিবির মাধ্যমে। মানুষ যা করে মস্তিষ্ক থেকেই করে। মাথা থেকে সব দুষ্টু চিন্তা ঝেড়ে মুছে ফেলতে হবে। কতিপয় কিছু দুষ্টু, পচা সদস্য আছে, যারা ধর্মের কথা মাথায় নেন না, আইনের কথা মাথায় নেন না, তাদের উদ্দেশ্যে বলছি। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার মানসিকতা নিয়ে জনগণকে যারা দুর্নীতি করে ভেজাল সেবা দিতে চান, তারা হুঁশিয়ার।তিনি বলেন, অপরাধ দমনের মাধ্যমে বরিশাল মহানগরীতে ব্যতিক্রমী কিছু উপহার দিতে হবে। উদ্যম, উদ্যোগ, আন্তরিকতা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করে দিয়েছি। আরও যত প্রকার সাপোর্ট প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছি। ভেজালমুক্ত খাদ্য যেমন সবাই প্রত্যাশা করে, তেমনি নির্ভেজাল সেবা সবাই প্রত্যাশা করেন।শুধু মুখের কথা নয়, দুর্নীতিমুক্ত নির্ভেজাল সেবা দিয়ে জনগণের ট্যাক্সের টাকার মূল্যায়ন করতে হবে। ব্রিটিশ আমলের যত অপসংস্কৃতি রয়েছে তা অবশ্যই ভাঙতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুরুল করীম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।

Top