কৃষকদের ফসলি জমি দখল করতে উঠেপরে লেগেছে মাদক ব্যবসায়ী নিলুফা
আবুবকর সিদ্দীক:কৃষকদের ফসলি জমি দখল করতে উঠেপরে লেগেছে কলাপাড়া উপজেলার ৫নং নিলগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর চিহ্নিত মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় পুলিশের কাছে মাদক সহ আটক হওয়া মাদক মামলার আসামী নিলুফা বেগম স্বামী আঃকাদের ফকির।১৫ শতাংশ জমি ক্রয় করে। একই এলাকার আঃরহমানের ছেলে মোঃজাহাঙ্গীর হাওলাদার এর এক একর ৪৮শতাংশ ও আঃখালেক এর ছেলে জাহিদুল ইসলাম কালুর ৪৮ শতাংশ জমি দখলে নেওয়ার পায়তারা করতেছে মাদক ব্যবসায়ী।হামলা মামলা হত্যার চেষ্টা সহ নানা ধরনের হামলা মামলার শিকার হয়েছেন অসহয় দুই পরিবারটির।বাগানবাড়ির প্রবেশ পথে বাধা।কৃষি জমিতে ধান রোপনে বাধাসহ জবরদখলে নেয়ার চেষ্টা বিভিন্ন সময়।জমি না ছাড়লে কিংবা দখলে বাধা অথবা থানা পুলিশের কাছে গেলে কৃষকদের ওপর নেমে আসে হামলা-মামলা ও নির্যাতন।এলাকার চেয়ারম্যানের হাতে-পায়ে ধরেও জমি রক্ষা করতে পারেননি কোনো কোনো কৃষকরা।চেয়ারম্যানের পাশাপাশি থানা পুলিশ ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অসহয় দুই পরিবার।
স্থানীয়রা জানায়,নিলুফা বেগম স্বামী আঃকাদের ফকির।১৫ শতাংশ জমি ক্রয় করে।বাকি জমি জাহাঙ্গীর হাওলাদার এবং জাহিদুল ইসলাম কালুর।একাধিক বার কৃষি কাজ করতে এলে হামলা মামলা করে মাদক ব্যবসায়ী নিলুফা বেগম।একই গ্রামের ভুক্তভোগী মো. জাহাঙ্গীর বলেন,১৫ শতাংশ জমি ক্রয় করে নিলুফা।সে আমার ক্রয়কৃত জমি দখল নিতে আমার উপর হামলা মামলা করে আমি সহ আমার পরিবারের উপর হামলা চালায়। সে কোন সালিস গনে সালিসি মানে না জবর দখর করে জমি ভোগদখল করতে চায়।জাহিদুল ইসলাম কালু নামে আরেক ভুক্তভোগী বলেন,নিলুফা বেগম স্বামী আঃকাদের ফকির।১৫ শতাংশ জমি ক্রয় করে।সেই জমি তার ভোগদখলে আছে তার পরও আমার জমি ভোগদখল করতে গেলে বাধা দেয়।হামলা করে আমার মাকে আহত করে পরে আবার মামলা করে আমি এর বিচার চাই।এসব বিষয়ে নিলুফা বেগম বলেন,আমার নিজস্ব এবং কেনা জমিতে কৃষি কাজ করি অন্যর জমি দখল করি নায়।