আসন্ন নির্বাচন কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মোঃশহীদ দেওয়ান কে দেখতে চায় সাধারণ জনগণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

আসন্ন নির্বাচন কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মোঃশহীদ দেওয়ান কে দেখতে চায় সাধারণ জনগণ


মোঃ আল আমিন: কলাপাড়া উপজেলা মহিপুর থানার কুয়াকাটায় পৌরসভার আসন্ন নির্বাচনে ৭ নং ওয়ার্ড কুয়াকাটা পৌরসভা এর কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মোঃ শহীদ দেওয়ান ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, বাংলাদেশ আওয়ামী কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহিপুর থানা শাখা। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবে ।জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ও মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে।করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন ।

তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।স্থানীয় সাধারণ জনগণ বলেন কুয়াকাটা ৭নং ওয়ার্ডে রাস্তা ঘাটের বেহাল দশা, দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হলেও এই ওয়ার্ডটি রয়ে গেছে অবহেলিত অথচ এই কুয়াকাটায় রয়েছে, পর্যটকের সমাগম ও কুয়াকাটা হাজারো পর্যটকদের ভিড়। যার কারণে এই এলাকার উন্নয়নের জন্য তার মতো একজন জনপ্রতিনিধি চায় সাধারণ জনগণ ।স্থানীয়রা আরো বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ২০ অক্টোবর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক মোঃ শহিদ দেওয়ান কে মেম্বার হিসেবে দেখতে চাই।দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান।তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।মোঃ শহীদ দেওয়ান বলেন, কুয়াকাটা পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত সাগরকন্যা কুয়াকাটার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো বলে তিনি অঙ্গীকার করেন।

Top