টুঙ্গিপাড়া জাতির জনকের মাজার জিয়ারত করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি'র বরিশাল কমিটির নেতৃবৃন্দ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

টুঙ্গিপাড়া জাতির জনকের মাজার জিয়ারত করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র বরিশাল কমিটির নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি(বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি)বরিশাল কমিটির উদ্যােগ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র বরিশাল কমিটির সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু’র নেতৃত্বে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত কর্মসূচী পালন করা হয়। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে ১৭ সেপ্টেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি(বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি)এর বরিশাল কমিটির নেতৃবৃন্দ।ওইদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর টুঙ্গিপাড়া মাজার জিয়ারতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এরইপরিপেক্ষিতে মঙ্গলবার সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন।

Top