১৫ হাজার ভারতীয় রুপিসহ আটক ১ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

১৫ হাজার ভারতীয় রুপিসহ আটক ১


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালে ১৫ হাজার ভারতীয় রুপি ও ফেনসিডিলসহ মো. হারুন-অর-রশিদ (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৮)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে হারুন-অর-রশিদের বসতঘরে অভিযান চালায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় ২৮ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ দুই লাখ ৮৫ হাজার নয়শ ৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসির ডিএডি মো.আল-মামুন শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নয়টি মামলা রয়েছে।

Top