বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা গ্রহণের মাধ্যমে অনলাইনে বার্ষিক পরীক্ষা শুরু হয়।কলেজ সূত্রে জানা গেছে, প্রথম দিনে ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর শতকরা হার ৮৫ দশমিক ৫৭।পরীক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়।বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া জানান, করোনার কারনে এ মুহূর্তে প্রতিষ্ঠানে বসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তবে গুণগত মান ও ধারাবাহিকতা বজায় রাখতে আমরা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চাই। এর কারণে অটোপ্রমোশন না দিয়ে এভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগটি হাতে নেওয়া হয়।

তিনি জানান, আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের ৫০ নম্বরের একটি প্রশ্নপত্র দেওয়া হয়। যেটি নির্ধারিত ৫০ মিনিট সময়ের মধ্যে শেষ করা হয়। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

Top