গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে সাংসদ পঙ্কজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে সাংসদ পঙ্কজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত


কাজী মহসিন হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার বান্দেরহাটে ( পুর্ব)গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় সাংসদ পংকজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২২ সেপ্টেম্বর বাদ আসর বান্দেরহাট (পুর্ব) গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ এর কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর্ব গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল সাদ্দাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলো হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাষ্টার মোঃ আলতাফ হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুন্সী মোহাম্মদ ইসহাক আমিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান শান্ত, সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ঢালী, ইউপি সদস্য আঃ রহমান চোকদার গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাহেআলম বেপারী,অনুষ্ঠান পরিচালনা করেন পুর্ব গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী হানিফ, গুয়াবাড়িয়া ইউনিয়ন পশ্চিম এর মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হামিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top