দেশে করোনাভাইরাসে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

দেশে করোনাভাইরাসে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯ জনে।নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭০৫ জনের দেহে।এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের।সোমবার(২১ সেপ্টেম্বর)স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন।এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী।এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৭ জন,বাড়িতে ২ জন।একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৬ জন,চট্টগ্রামে ৯ জন,রাজশাহীতে ১ জন,খুলনায় ১ জন, বরিশালে ১,রংপুরে ২ জন রয়েছেন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়,নিহতদের মধ‌্যে শূন‌্য থেকে ১০ বছরের ১ জন,২১ থেকে ৩০ বছরের ২ জন,৩১ থেকে ৪০ বছরের ৩ জন,৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন,৬০ বছরের ওপরে ২০ জন রয়েছেন।

Top