বরিশালে বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে
এবি সিদ্দীক ভুইয়া:বরিশালে বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয় বরিশালে। টানা বৃষ্টির কারণে নগরীর পলাশপুর, আমানতগঞ্জ, বগুড়া রোড এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা ও জনভোগান্তির সৃষ্টি হয়।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন,সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৩০ কিলোমিটার। সাগরে লঘুচাপ হওয়ায় বৃষ্টিপাত আরও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।