তালতলীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করায় বাদিকে জীবনাশের হুমকি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

তালতলীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করায় বাদিকে জীবনাশের হুমকি


তালতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার তালতলীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাকসহ তিন জনের বিরুদ্ধে পর্ণোগ্রাফী মামলা করায় বাদিকে গায়েবী মামলা ও জীবনাশের হুমকি। হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিরা।রবিবার(২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি শাকিল ও প্রিন্স।লিখিত বক্তব্য ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাকসহ তিন জন একই এলাকার শাকিল হোসেন ও প্রিন্স এর পারিবারিক বিয়ের ছবি সংগ্রহ করেন। এর পরে গত ১৫ আগষ্ট সকাল ১০টার দিকে শাকিল ও প্রিন্সকে তালতলী পশু হাসপাতালের সামনে ডাকে ছাত্রলীগ সম্পাদক রাজ্জাক,মিলন ফরাজী ও শামিম সিকদার। পরে শাকিল ও প্রিন্স এর বিবাহিত স্ত্রীর ছবি কম্পউটারে এডিট করে দেখান এবং ১ লাখ টাকা চাঁদা বাদি করেন। পরবর্তীতে ১০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকার জন্য ২ ঘন্টা সময় দেন। সময় অতিবাহিত হলে ওই বাকি টাকা দিতে অস্বীকার করলে ঐ পর্ণো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেজবুকে মেঘ মায়াবতী নামক একটি আইডি থেকে ছেড়ে দেয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ থেকে ডিলিট করার অনুরোধ করলে দাবিকৃত বাকি টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় ফের ফেজবুকে ছেড়ে দেয় ঐ পর্ণোগ্রাফি যা মূহুর্তে ভাইরাল হয়ে যায়। যা আমাদের সামাজিক ভাবে মানসম্মান নষ্ট হয়। উপায় না পেয়ে বিচারের জন্য থানায় মামলা করতে গেলে থানা থেকে পরামর্শ দেওয়া হয় কোর্টে মামলা দেওয়ার জন্য। কিছু দিন পরে আমি বাদি হয়ে আমতলী জুডিসিয়াল মেজিষ্ট্রেস্ট কোর্টে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮/২,৩,৭ তৎসহ ৩৮৫ ধারায় মামলা করি ও বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে এজাহারের জন্য বলেন। পরে মামলাটি তালতলী থানায় এজাহার ভুক্ত করা হয়।

এ ঘটনায় মামলা করায় ছাত্রলীগ সম্পাদক আবদুল রাজ্জাকসহ তার সহযোগিরা আমাদের বিরুদ্ধে গায়েবি মামলা ও হত্যার হুমকি দেয়। হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদসম্মেলনের মাধ্যমে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাচ্ছি।

Top