১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকছে


এবি সিদ্দীক ভুইয়া: প্রধান প্রজনন মৌসুমের কারণে মাত্র তিন সপ্তাহ পর ১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকছে। আর প্রধান প্রজনন মৌসুমের সময় ঘনিয়ে এলেও নদীগুলোতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের।তাই নদীমুখী জেলেদের মুখে এখনও ফুটেনি হাসি। অনেকেই জোয়ার-ভাটার সঙ্গে তালমিলিয়ে নদীতে ইলিশ শিকারে নামলেও ফিরতে হচ্ছে খালি হাতে, নয়তো জাটকা সাইজের কিছু পুরুষ ইলিশ নিয়ে।বরিশালের হিজলার মেঘনা তীরবর্তী এলাকার বাসিন্দা ও জেলে নুরুল ইসলাম বলেন, ইলিশের ভরা মৌসুম শেষে, প্রজনন মৌসুমের সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত নদীতে ইলিশের দেখা মিলছে না। প্রতিদিন মেঘনা, কালাবদরসহ বিভিন্ন নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলছেন তাদের এলাকার অনেক জেলে। কেউ খুব অল্প পরিমাণে ইলিশ পাচ্ছেন, আবার কেউ একেবারেই পাচ্ছেন না।সুমন নামে আরেক জেলে বলেছিলেন,তাদের এলাকার বেশিরভাগ জেলে ইলিশ শিকার করেন। কিন্তু এখন এমন দিন যাচ্ছে নদীতে মাছ শিকার করতে গিয়ে খরচই উঠছে না। আর যাও বা ইলিশ পাওয়া যাচ্ছে, তা আকারে খুবই ছোট। এভাবে চলতে থাকলে জেলেদের অভাব অনটনের মধ্যে থাকতে হবে।

চলতি মৌসুমে নদীতে ইলিশের পরিমাণ কম জানিয়ে মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন,সাগর-নদীর মোহনায় জেলেরা প্রচুর জাল ফেলে রেখেছে, ফলে ওই জাল এড়িয়ে বড় আকারের ইলিশগুলো নদীতে আসতে পারছে না। নিয়মানুযায়ী মাছ শিকারের অবাধ সময় এখন, তাই এ বিষয়ে কোনো পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। তবে প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময় এসব জাল সরে গেলে মা-ইলিশ নদীতে আসবে। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আশা করা যাচ্ছে নদীতে ইলিশের দেখা মিলবে। .তিনি বলেন, নদীর যে ইলিশ তার বেশিরভাগই বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের এই বেল্টে বেশি পাওয়া যায়। কিন্তু এবারে তাও পাওয়া যাচ্ছে না। আবার মোহনায় জালের বাইরে আবহাওয়া ভালো থাকার বিষয়টিও বিপরীত ভূমিকা রাখছে। আবহাওয়া একটু খারাপ থাকলে জালগুলো ওই সময়ের জন্য সরে যেতো, সাগর থেকে ইলিশ নদীতে ঢুকতে পারতো, মাছও আরও বেশি ধরা পড়তো। এখন নদীতে কিছু ছোট অর্থাজাটকার কাছাকাছি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এগুলোর বেশিরভাগই পুরুষ। এগুলো আকারে ছোট হওয়ায় সাগর মোহনায় পেতে রাখা জালের ফাঁস দিয়ে বেরিয়ে নদীতে চলে আসছে। কিন্তু স্ত্রীসহ আকার বড় ইলিশগুলো ওই জালের ফাঁসে আটকে ধরা পড়ে যাচ্ছে। এখন সাগরের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বঙ্গোপসাগরে এখন বেশি ইলিশ ধরা পড়ছে চিটাগাং (চট্টগ্রাম) বেল্টে, আমাদের এখানে অর্থা বরিশাল বিভাগের আওতাধীন বেল্টে ইলিশ ধরা পড়ার সংখ্যাটা কমে গেছে। এদিকে স্থানীয় খুচরা ও পাইকারি বাজারেও ইলিশের দর কমছে না। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের পোর্ট রোড এলাকায় বেসরকারি মস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মো. ইয়াসিন বলেন, এলসি সাইজ নদীর ইলিশের দর মণ প্রতি ছিল ২৯ থেকে ৩০ হাজার টাকা। ফলে সব থেকে জনপ্রিয় এই সাইজের ইলিশ পাইকারি বাজারে ৭২৫-৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। যা গেলো ২০ দিন আগেও ১শ টাকা কম কেজিদরে বিক্রি হয়েছে।

Top