মির্জাগঞ্জে জরাজীর্ণ আশ্রয়ন প্রকল্প, ভোগান্তিতে ভূমিহীনরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মির্জাগঞ্জে জরাজীর্ণ আশ্রয়ন প্রকল্প, ভোগান্তিতে ভূমিহীনরা


মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকেঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খাস জমির উপর নির্মিত আশ্রয়ন প্রকল্পগুলো নির্মানের দীর্ঘ বছরে ও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পরেছে। এতে মানবেতার জীবনযাপন করছে বসবাসরতরা। এ অবস্থায় তারা সরকারের কাছে ঘর মেরামতের দাবি জানান। উপজেলা ভুমি অফিস সূত্রে জানাযায়,১৯৯৯ সালে সরকারি অর্থায়নে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্প,ভিকাখালী আশ্রয়ন প্রকল্প এবং ২০০৯ সালে মসজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে,ভাসন্ডা গ্রামে, দৈউলী সুবিদখালী ইউনিয়নে দেউলী, মির্জাগঞ্জ ইউনিয়নে কপালভেড়া, মাধবখালী ইউনিয়নে রামপুর গ্রামে আশ্র প্রকল্পগুলো নির্মিত হয়েছে। প্রকল্পে মসজিদ,কবরস্থান, সমবায় সমিতির কার্যালয়সহ টিনের ব্র্যাক রয়েছে। প্রতিটি ব্র্যাকে রয়েছে ১০ করে কক্ষ।আবাসিক জমিসহ প্রতিটি ভুমিহীন পরিবারকে এসব ব্র্যাকের একটি করে কক্ষ বরাদ্দ দেওয়া হয়।প্রকল্পে ১০ টি পরিবারের জন্য ৪ টি শৌচাগার ও ২ টি গোসলখানা নির্মান করে দেওয়া হয়। এছড়াও প্রতিটি ব্র্যাকের জন্য একটি করে গভীর নলকূপ বসানো হয়।কিন্তু নির্মানের পর দীর্ঘ বছর পার হলেও সংস্কার হয়নি প্রকল্পগুলো।ফলে নষ্ট হয়ে গেছে প্রকল্পের অনেক কিছু। সরেজমিনে আশ্রয়ন প্রকল্পেগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ ব্র্যাকই জরাজীর্ণ হয়ে পরেছে। ঘরের টিনে মরিচা পরে ছিদ্র হয়ে গেছে। ছিদ্রগুলো বন্ধ করতে পলিথিন বিছিয়ে তার উপরে ইটের চাপা দিয়ে রাখা হয়েছে। দরজা, জানালাগুলো ভেঙে যাচ্ছে।কাকড়াবুনিয়া প্রকল্পের বাসিন্দা মোঃ হেলাল বলেন, ঘরের মধ্যে থাকতে পারি না।

বৃষ্টি এলে টিনের চালা দিয়ে পানি পরে। পানি ঠেকাতে হাঁড়ি, পাতিল দিয়ে ও লাভ হয় না। কপালভেড়া প্রকল্পের বাবুল বলেন,সরকার ভুমিহীনদের পূর্ণবাসন করতে আশ্রয়ন প্রকল্প নির্মান করে।কিন্তু দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। বর্ষায় ঘরের ভিতরে পানি পরে, শীতে লাগে ঠান্ডা। আমরা নানা সমস্যার মধ্যে থাকলেও সমাধানের কোন উদ্যোগ নেওয়া হয়নি।কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সহায়, সম্ভল ও ভুমিহীন পরিবারের সদস্যদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্পটি বাস্তবায়ন করে সরকার। কিন্তু নির্মানের দীর্ঘদিন পেরুলেও সংস্কার না করায় এখন বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। এব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানান, প্রকল্পগুলো পরিদর্শন করে যেসব ঘর জরাজীর্ণ তার তালিকা পাঠানো হবে। ইনশাআল্লাহ খুব শিঘ্রীই ভাঙ্গা ও জরাজীর্ণ ঘরগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে।

Top