বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায়


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায়;কিন্তু বর্ষণ দেখা যায় না,যাবেও না।বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখালের গল্পের মতো বলেও মন্তব্য করেন তিনি।ওবায়দুল কাদের রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস,কলহ,মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ,তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকার হঠানোর ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,বিএনপি নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন। তাদের হাঁকডাক অনেক শুনেছেন জনগণ।আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতারক্ষাকরা যাবে না– বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, তার মুখে এমন কথা শুনলে জনগণ এখন হাসে। তারা কাদের নিয়ে আন্দোলন করবে? এ দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ।তিনি বলেন, তারা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পর আন্দোলন শুরুর ঘোষণা দেয়; কিন্তু জনগণ কত ঈদ যে পার করল, আন্দোলন আর দেখে না, রাজপথ শূন্যই থাকে।

তিনি বলেন, বিএনপির আন্দোলনের দ্বার রুদ্ধ করে তারা প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার সেবা সহজীকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যে কোনো সার্কেল অফিস থেকে যানবাহনের ফিটনেস সনদ নেয়ার সুযোগ সৃষ্টি করেছে।তিনি বলেন, বিআরটিএকে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Top