কোনো ধরনের অপরাধীদের সঙ্গেই পুলিশের সক্ষতা থাকতে পারে না - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

কোনো ধরনের অপরাধীদের সঙ্গেই পুলিশের সক্ষতা থাকতে পারে না


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল রেঞ্জের উপ- মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘কোনো ধরনের অপরাধীদের সঙ্গেই পুলিশের সক্ষতা থাকতে পারে না। পুলিশ জনগণের বন্ধু, সেবা দেওয়াই পুলিশের কাজসুতরাং বরিশাল রেঞ্জে অপরাধীদের কোনো রেহাই নেই।সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ সভায় তিনি এসব কথা বলেন।মাসিক অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান উল্লাহ, বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যন্য কর্মকর্তারা।

সভায় বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ডিআইজি শফিকুল তার হাতে এ ক্রেস্ট তুলে দেন। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এহসান ও বরিশাল জেলার পুলিশ সুপার সাইফুল।

Top