তৃণমূলে পাঁচ দফা সাংগঠনিক নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

তৃণমূলে পাঁচ দফা সাংগঠনিক নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ


আলোকিত বার্তা:তৃণমূলে পাঁচ দফা সাংগঠনিক নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।দলের প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্তের আলোকে জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে এই নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি।সূত্র জানায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর গণভবনে প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিম্নলিখিত সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হল- এক. সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে ৮টি বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অন্তর্ভুক্ত হবেন। যা পরবর্তী সময়ে জানানো হবে।

দুই. আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সারা দেশে সব মসজিদে দোয়া মাহফিল ও মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে আলোচনা সভার আয়োজন করবে। তিন. গত বছর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগে-পরে দলের ৩১টি সাংগঠনিক জেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। মেয়াদোত্তীর্ণ বাকি সাংগঠনিক জেলাগুলোতে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। তবে জেলা সম্মেলনের আগে জেলার অধীন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কাউন্সিল সম্পন্ন করতে হবে। চার. নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী-পরীক্ষিত-সৎ বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় ও করোনাকালীন সময়ে যারা দেশের মানুষের কল্যাণে ত্যাগ স্বীকার করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। পাঁচ. সাংগঠনিক কার্যক্রমে স্বাস্থ্য সুরক্ষা বিধি কড়াকড়িভাবে প্রতিপালন এবং করোনা মহামারী প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

Top