আহমদ শফীর মৃত্যুকে দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আহমদ শফীর মৃত্যুকে দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি


আলোকিত বার্তা:হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় এ মন্তব্য করেন।শোকবাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম শাহ্ আহমদ শফীকে ইসলামী চিন্তা জগতের একজন বরেণ্য আলেম। তাঁর মৃত্যু দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।বিএনপি মহাসচিব আরও বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ্ আহমদ শফীর পৃথিবী থেকে চিরবিদায়ে ইহকাল ও পরকালের সঠিক দিক নির্দেশনা পেতে বঞ্চিত হলো দেশবাসী। তিনি মানুষকে সুপথে চলার জন্য কোরান-হাদিস যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে বক্তব্য রেখেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তাঁর স্বভাবজাত। ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ শাহ্ আহমদ শফী’র মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যেটি সহজে পূরণ হবার নয়।

বিএনপি মহাসচিব শোকবার্তায় শাহ্ আহমদ শফীর রুহের মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

Top