চলন বিলের ভাঙ্গুড়ায় বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকা নিধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

চলন বিলের ভাঙ্গুড়ায় বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকা নিধন


ওমর ফারুক,চলনবিল প্রতিনিধি: চলনবিল ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে।সরজমিনে গিয়ে দেখা যায় যে,খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মোঃ মোকছেদ আলীর ছেলে আব্দুল আলীম আকন্দ লীজকৃত আদার পুকুর ও মহল পুকুরে বৃহস্পতিবার(17 ই সেপ্টেম্বর) দিবাগত রাত্রে পূর্ব শত্রুতার জেরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে। এতে প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়। উল্লেখ্য বৃহস্পতিবার সকালে মোবাইলে(০১৭৭৯৭৫১৩৮৯) এই নাম্বার থেকে হুমকি দেয়।

এ ব্যাপারে ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগের ঘটনা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Top