বরিশাল সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি(বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি)এর বরিশাল কমিটির নেতৃবৃন্দ। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নেতৃবৃন্দ এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। প্রসঙ্গত : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র বরিশাল কমিটির উপদেষ্টা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।এদিকে,বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’র নবনির্বাচিত বরিশাল কমিটির সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রথমে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেয়রের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এছাড়া সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রকাশনা সম্পাদক মো: নাজিম মোল্লা,সাইদুজ্জামান সুজন, প্রসেনজিৎ দাস অপু প্রমুখ।

সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু বলেন-বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির নেতৃবৃন্দ বরিশাল সিটি মেয়র ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উপদেষ্টা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়েছে। এবং শীঘ্রই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর টুঙ্গিপাড়া মাজার জিয়ারতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Top