ঝালকাঠি জেলায় বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ঝালকাঠি জেলায় বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি


বরিশাল:১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ তারিখে ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ,বরিশাল মহোদয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু,পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন বিট পুলিশিং এর মাধ্যমে এলাকার অপরাধ দমন ও দ্রত সময়ে মামলার রহস্য উদঘাটন করা যাবে। তিনি থানায় পুলিশের সেবার মান বৃদ্ধি ও থানায় আগত সেবা প্রত্যাশীদের প্রতি আরও মনোযোগী হওয়ার জন্য প্রতিটি পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব ফাতিহা ইয়াসমিন মহোদয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র ঝালকাঠি পৌরসভা; বিজ্ঞ পিপি ও সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, ঝালকাঠি; সভাপতি, প্রেসক্লাব, ঝালকাঠিসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।এসময় ডিআইজি মহোদয় ঝালকাঠি জেলার লঞ্চঘাট এলাকায় স্থাপিত বিট কার্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Top