রাজনীতির দুই ধারা-উন্নয়ন ও মিথ্যাচার - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রাজনীতির দুই ধারা-উন্নয়ন ও মিথ্যাচার


আলোকিত বার্তা:দেশে দুই ধারার রাজনীতি চলছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,তিনি ঠিকই বলছেন, চলমান রাজনীতির দুটি ধারার একটি ‘৭১-এর চেতনায় বিশ্বাসী, অন্যটি ‘৪৭-এর চেতনায় বিশ্বাসী।একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অন্যদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেয়ার অপচেষ্টা’- যোগ করেন কাদের।তিনি ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা বলেন।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করেছে। এ অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের।জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সঙ্গে ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা দিতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এর পরই ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করা হয়।

Top