সিরাজগঞ্জের হাটিকুমরুলে ৭৮ বোতল ফেন্সিডিল সহ ১ নারী মাদক ব্যাবসায়ী আটক
ওমর ফারুক, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের হাটিকুমরুল ঢাকা-নাটোর মহাসড়ক কে ফেন্সিডিল সহ আকলিমা বেগম (৫০) নামের এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবারে ঢাকা-নাটোর মহাসড়কে রাজশাহী থেকে একটি দুড়পাল্লার কোচ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদশামসুল আলম সরকার এর নির্দেশেে হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান ও উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এর নেতৃত্বে মহাসড়কের সাতটিকরি তালতলা নামক স্থানে গতিরোধ করে কোচটি তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমাকে আটক করা হয়।
এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৭৮ বোটল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আটকৃত নারী মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জের চারঘাট শিপাইপাড়া ইউসুফপুর গ্রামে আব্দুল লতিফের স্ত্রী।