বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে


এবি সিদ্দীকভুইয়া,বরিশাল প্রতিনিধি: বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৫২ মিনিটে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে।ততক্ষণে অফিস কক্ষের তিনটি এসি,দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বিভিন্ন ফাইল পুড়ে গেছে।তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Top