বরিশালে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে বরিশালে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল।বরিশাল নগরের দক্ষিণ সদর রোড সংলগ্ন নির্মাণাধীন বঙ্গবন্ধু অডিটোরিয়ামের দক্ষিণ পাশের দেয়ালে বিদেশি দামি মূল্যবান পাথর দিয়ে এ ম্যুরাল নির্মাণ করা হচ্ছে।৫০ ফুট উঁচু এবং ৪০ ফুট প্রস্থ বিশিষ্ট এ ম্যুরালের ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুকে জড়ানো বঙ্গবন্ধুর আবেগঘন ম্যুরালটির নির্মাণকাজ অল্প কয়েকদিনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।ম্যুরাল নির্মাণ তদারকির দায়িত্বপ্রাপ্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্না সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধুর নামে অডিটোরিয়াম অথচ সেখানে তার কোনো নামফলক বা ছবি ছিল না। বিষয়টি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দৃষ্টিগোচর হলে তিনি ঢাকার একটি আর্কিটেকচার গ্রুপের সহায়তায় নকশা প্রণয়ন করেন। ’

পরে চারুকলার গুণী শিল্পীদের সহায়তায় বঙ্গবন্ধু অডিটোরিয়ামে দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল করার উদ্যোগ নেন।কিন্তু করোনা ভাইরাসের কারণে নির্মাণকাজ পিছিয়ে যায়। তারপরও ইতোমধ্যে ম্যুরালের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে।ম্যুরাল নির্মাণের দায়িত্বে থাকা চারুকলার শিল্পী রুদ্র জানান, বিদেশি উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙের টুকরা দিয়ে ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। চারজন সহযোগী নিয়ে দেড়মাস ধরে এর নির্মাণকাজ করছেন তিনি। এটি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল এবং এর আগে এত বড় ম্যুরাল অন্য কোথাও নির্মিত হয়নি।স্থানীয়রা বলছেন, রঙিন এ ম্যুরালে বঙ্গবন্ধুকে আরও প্রাণবন্ত করা হয়েছে।

Top