রোগীদের হয়রানি ও প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া দালাল চক্রের ৮ সদস্যকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

রোগীদের হয়রানি ও প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া দালাল চক্রের ৮ সদস্যকে আটক


এবি সিদ্দীক ভুইয়া বরিশাল:বরিশাল নগরীর বিভিন্ন রোডে অভিযান চালিয়ে রোগীদের হয়রানি ও প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া দালাল চক্রের ৮ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হোসেন (৩২), মাসুম (৪০), সাবু হাওলাদার (৫০), হানিফ হাওলাদার (৬৬), আনোয়ার হোসেন (৪৫), শাহীন মৃধা (৪৮), জামাল হোসেন (৪৮) ও আনোয়ার হোসেন (৪০)।সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করে ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান,নগরের প্যারারা রোড,বাটার গলি এলাকায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি)মো.রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় রোগীদের হয়রানি করা দালাল চক্রের আট সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হয়নিরুপম মজুমদার জানান,বার বার সতর্ক করার পরও আটকরা তাদের কর্মকাণ্ড থেকে বিরত থাকেনি।তাই আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Top