মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ


মো.বাদল বেপারী,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায়মুক্তিযোদ্ধা পরিবারকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগউঠেছে। প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য ওই মালেক সিকদার(৪৮) একের পর এক মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধা পরবারসহ গ্রাম বাসিদেরহয়রানী করে আসছে। এঘটনার প্রতিকার চেয়ে গ্রামের লোকজন সোমবারসকালে মঠবাড়িয়া রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে।ভুক্তভুগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ভেচকি গ্রামের মুক্তিযোদ্ধামৃত. লিয়াকত সিকদারের স্ত্রী পারুল বেগম (৬২)। এসময় অন্যান্যদের মধ্যেউপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মো. বাবুল হাওলাদার, মাহমুদাবেগম, মো. আলামিন, লাইজু বেগমসহ অনেকে।
মুক্তিযোদ্ধার স্ত্রী পারুল বেগম লিখিত বক্তব্যে বলেন, প্রতিবেশী স্বাধীনতাবিরোধী মৃত. আজিজ সিকদারের ছেলে মালেক সিকদারের সাথে এলাকারঅনেক মানুষের বিরোধ। মালেক সিকদার সম্প্রতি আমাদের বিরুদ্ধে আদালতেও মঠবাড়িয়া থানায় পৃথক মিথ্যা মামলা করে। মামলাগুলো তদন্তাধীন রয়েছে।এতে কোন সুবিধা করতে না পেরে গত রোববার (৬ সেপ্টম্বর) মারেলকসিকদার গোয়াল ঘর ও বসত ঘরে আগুন ধরিয়ে দেয়ার নাটক সাজিয়ে আমারছেলেসহ ৯ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করে।

মামলায় দেখানোহয়েছে একটি গরু পুড়িয়ে হত্যা করা হয়েছে ও বসত ঘরেরের বারান্দায়থাকা নগদ টাকা পুড়িয়ে ফেলা হয়েছে। প্রকৃত পক্ষে ওই গরুটি ঘটনারআগের দিন অসুস্থ হয়ে মারা গেছে। বসত ঘরে কিংবা বসত ঘরের বারান্দায়আগুন লাগার কোন ঘটনা ঘটেনি। যাহা সম্পূর্ণ অক্ষত ও দৃশ্যমান। আমাদেরহয়রানির জন্য মিথ্যা মামলা দিয়েছে। আমার অহেতুক হয়রানি থেকেবাঁচতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।এ মামলার বিষয়ে অভিযুক্ত মালেক সিকদারের সাথে মোবাইল ফোনেযোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেনি।মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগতপ্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

Top