মঠবাড়িয়ার যুবক বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মঠবাড়িয়ার যুবক বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার


মো.বাদল বেপারী,পিরোজপুর প্রতিনিধি: বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণেরভিডিও ধারণ করার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার রবিউল ইসলাম (২২)নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববারচট্টগ্রাম ইপিজেড থানার আকমল রোড এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৭এর একটি দল রবিউলকে গ্রেপ্তার করে। রবিউল মঠবাড়িয়া উপজেলার আলগীবাজার এলাকার জামাল খানের ছেলে। সে পতেঙ্গা স্টীল মিল এলাকায় বসবাস করেআসছিল। এ ঘটনায় ইপিজেড থানায় মামলা করা হয়েছে।র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কাজী মোহাম্মদতারেক আজিজ জানান, গ্রেপ্তারকৃত রবিউল তার বন্ধুর অনুপস্থিতিতেবন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিওধারণ করে।

পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়েআবারও কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার নারী এবং তারস্বামী র‌্যাব-৭ এ অভিযোগ করলে র‌্যাবের আভিযানিক দল রবিউলকে গ্রেপ্তারকরে। র‌্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ধর্ষণের কথাস্বীকার করেছে। রোববার রাতে গ্রেপ্তারকৃত রবিউলকে ইপিজেড থানায়
হস্তান্তর করা হয়েছে।

Top