ছোট ইমারতে ৩০, বড় স্থাপনায় ৪৫ দিনে নকশা অনুমোদন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ছোট ইমারতে ৩০, বড় স্থাপনায় ৪৫ দিনে নকশা অনুমোদন


এবি সিদ্দীক ভুইয়া বরিশাল:বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী দাখিলকৃত নকশা অনুমোদন কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে।বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সর্বশেষ সভায় নতুন বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদন দেওয়া হয়।কমিটির সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বরাত দিয়ে জানানো হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত বিসিসির সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বরিশাল সিটি কর্পোরেশনে দাখিলকৃত সকল নকশা (প্ল্যান) ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ অনুযায়ী প্রস্তুত করে বরিশাল সিটি কর্পোরেশনে দাখিল করতে হবে।

সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর নতুন বিধিমালা অনুসরণ করে অল্প সময়ের মধ্যেই মোট ৩০টি আবেদন কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় জমা হয়। প্ল্যান কমিটির সভায় আবেদনগুলো উপস্থাপিত হলে যাচাই-বাছাই শেষে ২৫টি নকশা অনুমোদন দেওয়া হয়েছে।বরিশাল সিটি কপোরেশনের প্ল্যান অনুমোদন কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নকশা অনুমোদন দিয়ে আশা প্রকাশ করে বলা হয়, এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ছোট পরিসরের ইমারত নির্মাণের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে মাত্র ৩০ দিনের মধ্যে এবং বড় স্থাপনার ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে নকশার অনুমোদন দেওয়া হবে। এর ফলে নতুন বিধিমালা অনুসরণ করে নকশা অনুমোদন নিতে গ্রাহকদের দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে।

Top