বরিশাল জেলাব্যাপী এক লাখ তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল জেলাব্যাপী এক লাখ তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন


এবি সিদ্দীক ভুইয়া বরিশাল:প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলাব্যাপী এক লাখ তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের মতাশার বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।উদ্বোধনকালে ডিসি অজিয়র বলেন, আজ থেকে বরিশাল জেলার ১০ উপজেলায় এক যোগে চলবে তাল বীজ বপন কর্মসূচি। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে।এ কর্মসূচি সফল ও সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সব ব্যক্তি-প্রতিষ্ঠান সবার সর্বাত্মক সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক অজিয়র।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুল আলম, সামাজিক বন বিভাগ বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা মো. জি এম রফিক আহাম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বরিশাল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুজ্জামান প্রমুখ।

Top