কেবিন থেকে ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

কেবিন থেকে ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ


এবি সিদ্দীক ভুইয়া বরিশাল:ঢাকা-বরিশাল রুটে চলাচলরত পারাবত-১১ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল নদী বন্দরে নোঙর করা ওই লঞ্চটির তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয়। সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যন। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে অবহিত করে।

পরে পুলিশ গিয়ে কেবিনের ভেতর থেকে সালোয়ার কামিজ পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কারণ কেবিনটি একজন পুরুষের নামে নেওয়া ছিল। আর কেবিনের টিকিটে দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। প্রাথমিক যাচাই-বাছাই করে ওই ব্যক্তি কুমিল্লাতে রয়েছেন বলে জানা গেছে। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।ওসি জানান, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সঙ্গে অন্য কেউ ছিলেন। তাই সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মরদেহ কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে। তারা মরদেহের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

Top