বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে


আবুবকর সিদ্দীক:মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনের জন্য নীতিমালা প্রণয়নে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ক‌মি‌টি‌তে আহ্বায়ক হিসেবে রয়েছেন ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

কমিটির সদস্যরা হলেন ব‌রিশা‌লের বিভাগীয় ক‌মিশনার ড. অমিতাভ সরকার, বিশ্ববিদ্যাল‌য়ের আইন বিভা‌গের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার। কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যাল‌য়ের রে‌জিস্টার (অতিরিক্ত দা‌য়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় চলমান মুজিব বর্ষের মধ্যেই বিশ্ববিদ্যালয়টিতে বঙ্গবন্ধু চেয়ারের কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়।

Top