লাহারহাট, ভেদুরিয়া ও ইলিশা ফেরিতে চলছে পদে পদে অর্থ আদায় প্রশাসন নিরভ ভূমিকায়
মোঃ ফেরদাউস:ফেরিগুলো পারাপার হতে যানবাহন হয়রানী প্রতিনিয়তই বৃর্দ্দি পাচ্ছে। লাগাম টেনে ধরছে না যেন কর্তৃপক্ষ। প্রতিবাদ করলে বিভিন্নধরনের হয়রানির স্বীকার হতে হয় ফেরি পরিচালনা কর্তৃক লশ্করদের হাতে। একটি গোপনীয়তা সূত্রে দাবি করে বলেন, এজি, মহা হিসাব রক্ষকের কাছে পরিপূর্ণ অর্থ জমা হয়না। একটি ফেরিতে সরকারীভাবে, কাপ্টেন -২ জন, ইন্জিনিয়ারিং -২ জন, কোয়ার্টার মাষ্টার -২ জন, গ্রিরিজার -২ জন, লশ্কর -৪ জন, বাবু ক্লিনিয়ার -১ জন, বাবুর্চি-১জন, ধোপা -১ জন নিযুক্ত। বি আই ডব্লিউ টি.সি অভ্যন্তরীন জাহাজ চলাচল প্রতিষ্ঠান রিসিভ ২৮ টাকা, ফেরি টার্মিনাল চার্জ ৫৮ টাকা, ট্রাক/ ট্যাংকরলী ফেরি ভারা ২৮০০ টাকা, বি আই ডব্লিউ টি. সি লাহারহাট জামে মসজিদ ২০ টাকা, জেলা শ্রমিক ইউনিয়ন ৫০/১০০ টাকাসহ আরো রিসিভ বিহীন অর্থ আদায় চলছে। ভেদুরিয়া ফেরি ঘাটের ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, আমাদের সর্বসময় মনিটরিং করছে কর্তৃপক্ষ। খোজ খবর নিয়ে জানা গেছে, মাসেও মরিটনিরিং দেখা মিলছেনা।
বিভিন্ন খাদে অর্থ আদায়ের ব্যাপারে তিনি বলেন, এটা ইজারাদারের বিষয়। ভোলা লক্ষীপুর ফেরিটি ইজারা দেয়া হয়েছে। খোজ খবর নিয়ে দেখা গেছে, ইলিশা ফেরিঘাটে জোর যুলুম করে অর্থ আদায় করা হচ্ছে। বি আই ডব্লিউ টি সির এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রনালয়ের ৪ জন সচিব ফেরিগুলো নিয়ন্ত্রণ করছেন। লাহারহাট ফেরির ইনচার্জ মোঃ সিহাব উদ্দিন বলেন, আমাদেরকে প্রতিনিয়তই জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলার পক্ষ থেকে মনিটরিং করছেন। লাহারহাটের সুপারেনটেন আঃ রহিম বলেন, এগুলো লিখে কিছু হবেনা। ইলিশা ফেরিঘাটটি সরকারের থেকে লিজ চুক্তি নেন স্থানীয় বসির আহম্মেদ। ফেরিঘাটটি পরিচালনা করছেন সরয়ারদি মাষ্টার। ইনচার্জ মোঃ হেলাল বলেন, সরকারি লোকজন আছেতো আপনারাও জানেন। ইনচার্জ শেখ পেয়ার আলীর সাথে যোগাযোগ করতে চাইলে তার সাথে যোগাযোগ করা যায়নি। এদিকে দায়ীত্বে থাকা ইমরান এইচ সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা সম্ভব হয়নি। পরিচালক ক্যাপ্টেন শওকত সরদারের সেল ফোনে ফোন করা হলে এ রিপোর্ট লেখা পর্যান্ত তার সেল ফোনটি রিসিভ হয়নি। প্রতিটি ঘাটে ১২০০০ হাজার টাকা বেতনে ৪ জন করে রেজোয়ান নিয়োগ দেয়া রয়েছে। অতচ এদের মাধ্যমে প্রতিটি যানবাহন থেকে সিরিয়ালের নামেও ১০০/২০০ করে অর্থ আদায় করা হচ্ছে। খোজ খবর নিয়ে জানা গেছে, রেজোয়ানে ১২০০০ টাকা বেতনের কর্মচারীরাও কোটিপতি চলে যাচ্ছেন। প্রতিদিন সরকারের নির্ধারণের বাহিরেও অর্থ আদায়ের দৃশ্য সরেজমিনে দেখা গেছে। বাকী খবর আসছে………