উজিরপুরে ইউপি চেয়ারম্যানকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আবুবকর সিদ্দীক: বরিশালের উজিরপুর উপজেলার সোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ন কবিরকে এক ব্যক্তি মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন তিনি। শনিবার (১২ সেপ্টম্বর ) সোলক ইউনিয়ন পরিষদে বসে এই অভিযোগ করেন চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ন কবির। তিনি জানান, সোলক ইউনিয়নের নুরুল হক হাওলাদার গংরা ও মোজাম্মেল হক ভান্ডারী ,মাসুদ হাওলাদার(৫৫), গঞ্জর আলি হাওলাদার(৭০), বিল্লাল হোসেন(৬৩), বাবুল হাওলাদার(৫০), ফজুলল হক হাওলাদার(৫০), মিলন হাওলাদার, বায়জিদ হাওলাদার, খালেক মাহাবুব, খালেদ মামুন, সাগর হাওলাদার, সোহাগ হাওলাদার, মিনারা বেগম, এসমাতআরা বেগম, খালেদা আক্তার, রিজিয়া বেগম(৮০), সোনিয়া আক্তার (২০),রওশন আরা(৫০), হাসিনা বেগম নানাভাবে হয়রানি করছে। কখনো মামলা দিয়ে আবার কখনো আমার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রকাশ করে হয়রানি করে চলেছে। উজিরপুর উপজেলার সোলক ইউনিয়নের সেলিম শরিফ মরজিনা। সরকারের কাজ থেকে বন্দবস্ত নেয় তাহার ভূমিহিন দলিল নং ২৯৬৬ কেস নং ৩২/৯৮-৯৯ । ভূমিহিনদের কাছ থেকে ছয় বছর আগে অথাৎ ২০১৪ সনে মো ঃ ফেরদুস ও সাইদ কাজী ( লিটু ) ক্রয় করে যাহার দলিল নং ২৮৬৪ তারিখ ঃ১৭/০৭/২০১৪ ইং পরিমান ৩ শতাংশ । মিউটিসন করে ১৯/০১/২০১৭ সনে কেস নং-৯২৯ সাইদ কাজী ও ফেরদাউস খাজনা দাখিলা পরিষদ করে বই নং ৫ হাজার পৃষ্ঠা ১৭ তারিখ ০৫/০২/২০১৭ সনে । ফেরদাউসের অংশ সাব কবলা দলিল মূলে ক্রয় করে ফারজানা আক্তার মৌসুমির নামে তিনি চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ন কবিরের স্ত্রী যাহার দলিল নং ১৮৪১ তারিখ ঃ ০৩/০৫/২০১৭ সনে । উক্ত দলিল মূলে খতিয়ার খোলা হয় যাহার নং -৩৩৯৫ ।
স্থানিও রা জানায়,অধ্যক্ষ কাজী হুমায়ন চেয়ারম্যান হিসেবে নুরুল হক হাওলাদারের অন্যায় কাজের সমর্থন না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করে।এমনকি তার বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা বলে বেড়ায়।চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রচার করছে।অথচ ওই জমি অধ্যক্ষ কাজী হুমায়ন চেয়ারম্যানের স্ত্রী নামে দলিল রেকড বিএস সম্পন্ন হয়েছে।চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই তারা উঠে পড়ে লেগেছে। আমি তাদের অন্যায় আবদারে সমর্থন দেইনি বলে তারা এভাবে আমাকে হয়রানি করছে। বিষয়টি আমি প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কাছে সুদৃষ্টি কামনা করছি। সরেজমিনে গিয়ে জানাযায়,বন্দস্ত পাওয়া ভূমিহিনরা সকলেই জমি অন্যের কাছে বিক্রি করে দেয় ।