মা বিষপান করে আত্মহত্যার ১৮দিন পর কলেজ পড়ুয়া ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মা বিষপান করে আত্মহত্যার ১৮দিন পর কলেজ পড়ুয়া ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে


রফিকুল ইসলাম:বরিশালের আগৈলঝাড়ায় মা বিষপান করে আত্মহত্যার ১৮দিন পর কলেজ পড়ুয়া ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।মর‌দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী রেখা বেপারী (৫০) পারিবারিক কলহের কারণে গত ২৫ আগস্ট বিষপান করে আত্মহত্যা করেন।মায়ের আত্মহত্যার ১৮দিন পর বরিশাল কলেজ পড়ুয়া ছেলে ডালিম বেপারীও শুক্রবার গভীর রাতে ঘরের পাশে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে বাড়ির লোকজন দেখে পুলিশকে সংবাদ দেয়।পুলিশের এসআই ফোরকান মিয়া ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার দুপুরে বরিশাল মর্গে প্রেরণ করেন। তবে কি কারণে ডালিম আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আ‌গৈলঝাড়া থানার ওসি আফজাল হো‌সেন।

Top