বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছেশনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেজহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সাইফুল উপজেলার কাছেমাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা ব্রুনাই প্রবাসী মো. সিরাজুল ইসলামের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয়রা জানায়,অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে সাইফুল রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে।উপজেলার বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ সংস্কারের কাজে সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছে।

ওই ছাদের উপর দিয়ে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের ক্যাবল গেছে। বিকেলে কাজ শেষ করার পর সে দুই বন্ধুর সঙ্গে ছাদে অবস্থান করে কথা বলছিল। এক পর্যায়ে ক্যাবলের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তার বন্ধ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

Top