নৌপরিবহন প্রতিমন্ত্রীর আগমনে হিজলা মেহেন্দিগঞ্জের নদীপথ মুখরিত
কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃনৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপির আগমনে হিজলা মেহেন্দিগঞ্জের নদীপথ মুখরিত। বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী- এমপি,দুপুর ১২ টায় হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর,হরিনাথপুর, গুয়াবাড়ীয়া,বড়জালিয়া,হিজলা গৌরবদী,ও ধূলখোলা,মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি।এসময় পথসভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সুপরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে। নদী ভাঙ্গনের ফলে প্রতিবছর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। খুব শিঘ্রই ভাঙ্গন রোধে নদী ড্রেজিং করা হবে।
তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করেন। সকল ষড়যন্ত্র ভেদ করে মানুষের অধিকার আদায় করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিশ্বস্ত ও স্নেহধন্য নেতা বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।পংকজ নাথ এমপি অসম্ভবকে সম্ভব করে মেঘনার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন চরাঞ্চলে বিদ্যুতের আলো জ্বালিয়েছেন,যে নেতা মৃত্যুর মুখে দাঁড়িয়েও বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’র কথা বলেন,সেই নেতা পংকজ নাথ,তিনি একসময় ছাত্র আন্দোলন থেকে শুরু করে অনেক আন্দোলনে নেতৃত্ব দিয়ে সফল করেছেন।এসময় মন্ত্রী মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার সর্বস্তরের জনগণকে পংকজ নাথ এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।বিকেল চারটার সময় হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের লঞ্চঘাটের দুই পাশে নদী ভাঙ্গন রোধ এর জন্য বালুভর্তি ছয় হাজার জিও ব্যাগ ফালান স্থানীয় সাংসদ পংকজ নাথ।এসময় তার সাথে উপস্থিত উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা,মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু,হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন,মেহেন্দিগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল খান,হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।