হামলা করে যারা ! হাসপাতালে ভর্তি তারা ! থানায় অভিযোগ দিল তারা ! - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

হামলা করে যারা ! হাসপাতালে ভর্তি তারা ! থানায় অভিযোগ দিল তারা !


উজিরপুর প্রতিনিধিঃবরিশালের উজিরপুরের এলাকার একঅসহায় পরিবারের উপর হামলা করে উল্টো বাহানা করে হাসপাতালে ভর্তি দেখিয়ে নগদ অর্থ,স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়ার অভিযোগ করে বসে থানায়।এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।অপরদিকে আহত অসহয় পরিবারটির উপর হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার দলীয় প্রভাবশালীরা উঠে পড়ে লেগেছে।প্রভাবশালীদের ভয়ে পরিবারটি হুমকির মুখে পড়েছে।আহত সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সাতলা গ্রামে ৯ সেপ্টেম্বর বুধবার রাত ১১টায় বাড়িতে যাওয়ার পথিমধ্যে আফজাল বিশ্বাসের বাড়ির সামনে পৌছলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মুদি মনোহারী ব্যবসায়ী আবুল কালাম মিয়া(৫১) ছেলে কাইয়ুম মিয়া(১৬), সাইম মিয়া(১৪), সাতলা একতা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে পরিকল্পনা অনুযাই।আফজাল বিশ্বাস(৫০), ছেলে সাহাজুল বিশ্বাস(৩০), শরিফুল বিশ্বাস(১৯) শহিদুলকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়।পরে শহিদুলকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক পিটিয়ে সংজ্ঞাহীন করে একটি খালে ফেলতে যায়।এ সময় ডাক চিৎকারের শব্দ শুনে এলাকাবাসি ঘটনাস্থলে ছুটে এলে ফেলে চলে যায় হামলাকারিরা।হামলাকারিরা পরে বাহানা করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

আবার ১০ সেপ্টেম্বর হামলা কারীরা উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এতে উল্লেখ করেন স্বর্ণালংকার সহ ৫০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।আহত আফজাল বিশ্বাসের পরিবার জানায়,আমাদের শেষ সম্বল বসতবাড়ির জমি থেকে উৎখাত করার জন্য প্রায়ই মারধর করে ও চাঁদা দাবী করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে ওই ভূমিদস্যু সন্ত্রাসীরা।আমাদের পরিবারের বিরুদ্ধেই বাদী হয়ে অভিযোগ করে বসে আমি এর সঠিক বিচার চাই। হামলা কারি আবুল কালাম মিয়ার,সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।উজিরপুর অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।অভিনয়কারী প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে অসহায় পরিবারটি।

Top