একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।তবে কলেজ অধ্যক্ষের একটি নোটিশ জারি করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।জানা গেছে, ১০ সেপ্টেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। ওই নোটিশে একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে তিনটি দোকানে গিয়ে জমার দেওয়ার জন্য বলা হয়। এই নোটিশ জারি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঞ্জুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আগামী রোববার থেকে ভর্তি ফি নেওয়া শুরু হবে। শিওর ক্যাশের মাধ্যমে আমরা যেখানে খুশি সেখান থেকে ফি দেব। সেখানে কলেজ কর্তৃপক্ষ নোটিশে তিনটি দোকানের নাম উল্লেখ করে ফি জমা দেওয়ার নির্দেশ দেয়। যেটা পুরোপুরি অযৌক্তিক।এসব বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘এরই মধ্যে ওই নোটিশ বাতিল করা হয়েছে। এজেন্টরা ওই দোকান দুটি সিলেক্ট করেছে। এখন শিক্ষার্থীরা যেখানে খুশি সেখান থেকে ফি জমা করতে পারবে।

Top