র‌্যাব প্রবেশের খবরে ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়ে গেছে এক মাদক বিক্রেতা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

র‌্যাব প্রবেশের খবরে ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়ে গেছে এক মাদক বিক্রেতা


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরের সাতলা গ্রামে র‌্যাব প্রবেশের খবরে ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়ে গেছে এক মাদক বিক্রেতা।আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই গ্রামে মাদক ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাস ওরফে মহিমের বাসার কাছাকাছি আসার খবরে সে পালিয়ে যায়। পরে তার বাসা থেকে র‌্যাব সদস্যরা বিপুল সংখ্যক ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে।মহিউদ্দিন বিশ্বাস ওরফে মহিম ওই গ্রামের মৃত মন্নান বিশ্বাসের ছেলে।র‌্যাব রাতে এক ইমেল বিজ্ঞপ্তিতে এই উদ্ধার অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাস ওরফে মহিমের বাসায় মাদক মজুত আছে এমন খবরে পেয়ে সেখানে হানা দেওয়ার প্রস্তুতি নেয় তাদের একটি টিম। কিন্তু তাদের সদস্যরা বাসায় পৌছানোর আগেই ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়ে যায়। পরে র‌্যাব সেখান থেকে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৯০ হাজার ৯৩০ টাকা উদ্ধার করে।বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, পলাতক মহিউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে মাদক সংক্রান্তে ২ টি মামলা চলমান আছে। স্থানীয় অপর একটি সূত্র জানায়, মাদক ছাড়াও সে এলাকায় নানান অপকর্মের সাথে জড়িত।এবারে মাদক উদ্ধারের এই ঘটনায় র‌্যাবের ডিএডি নূর ইসলাম বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা করেছেন।

Top