বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা(ডিবি)পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা(ডিবি)পুলিশ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা(ডিবি)পুলিশ।বুধবার বিকাল সাড়ে ৬টা থেকে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।যা বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।আটককৃতরা হলো-পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন মাধবখালী ইউনিয়নের কালতলী গ্রামের মোস্তফা মৃধার ছেলে মো. মনির হোসেন মৃধা (২৫),একই গ্রামের শাহজাহান সিকদারের ছেলে মো. রিয়াজুল ইসলাম রাজিব (২২),পার্শ্ববর্তী পশ্চিম চৈতা গ্রামের আব্দুল হামেদ মৃধার ছেলে মো. জাহাঙ্গীর মৃধা(২৮),আশ্রাফ আলী হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) ও বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের তালগাছিয়া গ্রামের আ. সালাম মৃধার ছেলে শাহাবুদ্দিন মৃধা সাজু (৩০)।

পুলিশ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি’র সহকারী পুলিশ কমিশনার মো.রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে পরিদর্শক মো.আ.হালিম খান্দকার ও উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নগরীর কোতয়ালী মডেল থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের পোর্ট রোড জনতা ব্যাংকের সামনে থেকে দু’জন এবং রূপাতলী ডোষ্ট পেট্রোল পাম্পের সামনে থেকে অপর তিনজনকে আটক করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই ঘটনায় গোয়েন্দা(ডিবি)পুলিশের উপ-পরিদর্শক(এসআই)দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Top